স্মরণে মননে জীবনে কালিদাস ও রবীন্দ্রনাথ
সুধী,
আনন্দের সঙ্গে নিবেদন করি আগামী ১৯ বৈশাখ ১৪৩৩ (ইংরাজী ৩/৫/২০২৬) রবিবার বৈকাল ৩ ঘটিকায় মহাকবি কালিদাস ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে জানাতে চাই আমাদের অন্তরের শ্রদ্ধা ও প্রণাম । এই উপলক্ষে আমাদের অনুষ্ঠানে নিম্নোক্ত দুটি বিশেষ আলোচনার আয়োজন করা হচ্ছে।
১) কালিদাসের নাটক
বক্তা-ড. শ্রীমতী ইন্দিরা চট্টোপাধ্যায়
বিভাগীয় প্রধান (সংস্কৃত)
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
২) অনপনেয় রবীন্দ্রসংস্কার ও আমরা
বক্তা-ড. শ্রীমতী স্বাতী গুহ
অধিকর্তা
ইনষ্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ ষ্টাডিজ অ্যান্ড রিসার্চ
নির্ধারিত সময়ে আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি।
ধন্যবাদান্তে
রুমা বন্দ্যোপাধ্যায়
সচিব
সংস্কৃত সাহিত্য পরিষৎ